নিরপেক্ষ র্নিদলীয় সরকার ছাড়া বাংলার মাটিতে কোন নির্বাচন হতে দেওয়া হবে না -- এমপি এড. হাফিজুর রহমান

স্টাফ রিপোর্টারঃ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের এমপি এড.একেএম হাফিজুর রহমান বলেছেন, সরকার বিরোধীদলকে দমন করতে প্রতিহিংসার পথ বেছে নিয়েছে। আইনের অজুহাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের দমন করা হচ্ছে। কিন্তু জনগন আন্দোলনের মাধ্যমে আওয়ামীলীগকে দাতভাঙ্গা জবাব দেবে। এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল কর্মসূচী সফল করতে ও আগামী শনিবার থেকে যে, অবরোধ দেওয়া হয়েছে তা সফল করার আহবান জানান। তিনি গতকাল শুক্রবার শিবগঞ্জ থানা বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মোকামতলা শহরে বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। থানা বিএনপি সভাপতি এবিএম কামাল সেলিমের সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য রাখেন ময়দানহাট্রা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খন্দকার রমজান আলী, থানা যুবদল নেতা লুৎফর রহমান, বিএনপি নেতা প্রভাষক এনামুল হক রন্জু, সিরাজুল ইসলাম, রুহুল আমিন ফটু, জিন্নাতুল বারী, ফিকুল ইসলাম, বাবলু, বাদশা, আবু কাসেম,  তছলিম উদ্দিন, বুলবুল আহম্মেদ, শাহ আলম, তসলিম উদ্দিন, আব্দুর রাজ্জাক, নবাব আলী, মোস্তাসিন বিল্লা, আলমগীর হোসেন, বুলবুল আহম্মেদ বুলু, এনামুল হক, আব্দুর রহিম, শাকি, ছাত্রদল নেতা রাজু আহম্মেদ, আলম মিয়া, ছামসুল ইসলাম, আঃ ওয়াহাব, রাব্বিন, আনিছূর রহমান, রাজু আহম্মেদ, ফরহাদ রেজা (রাজু),শিবগঞ্জ থানা জাতীয়তাবাদী আদর্শ বাস্তবয়ন পরিষদের সহ-সভাপতি বিপুল, সাংগঠিনিক সম্পদক সৌরভ, এবাদুল, পারভেজ, সাকিকুল, মেরাজুল, প্রমুখ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget