লাইফ সাপোর্টে অভিনেতা সাদেক বাচ্চু

জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন ।
গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতাল, তারপর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে সেখানে শারীরিক অবস্থার দ্রুত অবনিত ঘটলে তাকে শনিবার রাতে ইউনাইটেড  হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাদেক বাচ্চুর শ্যালক মাজহারুল ইসলাম শ্যামল জানান, দুলাভাইয়ের শারীরিক অবস্থা ভাল না হলেও আগের চেয়ে একটু উন্নতি ঘটেছে। সবাই দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।
ডাক্তার মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে সাদেক বাচ্চুর চিকিৎসা চলছে। সহধর্মিনী শাহনাজ জাহান, দুই মেয়ে মেহজাবিন, নওশীন ও একমাত্র ছেলে সোয়ালেহীন সাদেক বাচ্চুর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget