চেতনা বার্তা, মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির আহ্বানে ৩৬ ঘন্টা হরতালের ১ম দিন শিবগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলামের নেতৃত্বে গতকাল রবিবার মহাস্থানে গাছের গুড়ি ফেলে রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় তাহেরুল ইসলাম স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের উদ্দেশ্য বলেন, অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, নইলে বাংলার জনগনকে সঙ্গে নিয়ে এমন কঠোর আন্দোলন গড়ে তোলা হবে যে আপনি হাসিনা সরকার এদেশ থেকে পালানোর পথ খুঁজে পাবেন না। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন থানা যুবদলের সহ-সভাপতি কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক শেমিল আহম্মেদ, যুবদল নেতা আজিজুল, শাহিনুর, রায়হান, লিলু, আতিক, খোকন, সোহাগ, ছাত্রদল নেতা বাবু, জয়, ফারুক, আরমান, সোহেল মোল্লা, জেমী, শাকিল, রিপন, সনি, হাসান, সুমন, রকি, রাকিব, লিটন, রাজু, তারেক, প্রমুখ।

Post a Comment