অবরোধ শেষে সংবাদ সম্মেলন খালেদার


চেতনা বার্তা ডেস্কঃ সারাদেশে ১৮ দলীয় জোটের পঞ্চম দফায় ডাকা অবরোধ কর্মসূচি শেষে আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অবরোধ শেষে সংবাদ সম্মেলন করবেন খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগাম ২৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফাইল ছবি

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দেশে চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর তার বক্তব্য দেশবাসীর উদ্দেশে তুলে ধরবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন দাবিতে পঞ্চম দফায় সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি গত শনিবার সকাল ৬টায় শুরু হয়েছে, যা শেষ হবে মঙ্গলবার বিকেল ৫টায়।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget