শনিবার থেকে আবারো ৭২ ঘণ্টার অবরোধ

চেতনা বার্তা ডেস্কঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামী শনিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এটি তৃতীয় দফা অবরোধ কর্মসূচি।
বৃহস্পতিবার ভিডিও বার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া অবরোধ চলাকালে নিহতদের মাগফেরাত কামনায় আগামীকাল বাদ জুমা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
তবে তফসিল প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানা হলে অবরোধের এই কর্মসূচি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেয়া হবে বলে জানান তিনি।
নির্দলীয় সরকারের দাবিতে এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার, আটক ও হয়রানি, মিথ্যা মামলা ও একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে গত শনিবার সকাল ৬টা থেকে সারাদেশে দ্বিতীয় দফায় ১৩১ ঘণ্টার অবরোধ কর্মসূচি আজ বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত চলবে।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget