শিবগঞ্জ বিলহামলা মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ গতকাল বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বিলহামলা হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) হাফেয়া মহিলা মাদ্রাসা শুভ উদ্বোধন করা হয়।
মহিলাদের এলেম শিক্ষার উন্নয়নের লক্ষে মাদ্রাসা কক্ষে এক আলোচনা সভা মাওঃ মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজকারী ইমদাদুল হক ও মুহতামিম হাফেজকারী মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন, সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক ঠান্ডা। আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুস ছামাদ, সাবেক পোস্ট মাষ্টার আঃ হামিদ, মাওঃ আঃ মান্নান, আকবর আলী, তোজাম্মেল হক টুকু, আঃ রাজ্জাক, মতিয়ার রহমান দুলু, কামরুজ্জামান প্রমূখ। পরে দ্বীন ও এলেম শিক্ষার উন্নয়ন ঘটানোর জন্য দোয়া খায়ের করা হয়।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget