সদরের দক্ষিণনন্দিপাড়ায় ২দিনব্যাপী কোরআন মাহফিল ইসলামই পারে মানুষকে সকল নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে ... সুজন পাইকাড়

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ শেষ হলো বগুড়া সদরের দক্ষিণনন্দিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। ২য় দিনে সমাজ সেবক আব্দুল বাছেদ এর সভাপতিত্বে উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজী ময়েজ উদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাকসুদুল আলম সুজন পাইকাড়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নৈতিক শিক্ষা লাভে ইসলামের কোন বিকল্প নেই। ইসলামী পারে মানুষকে সকল নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে। বিদেশীদের অবগ্রাস থেকে ইসলামকে মুক্ত করতে হবে। ইসলামের আলোয় আলোকিত হয়ে একটি সুখী ও সমৃদ্ধশালী সমাজ গড়ে তোলা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। ২য় দিনে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হযরত মাওঃ মোঃ রায়হান উদ্দিন এবং ২য় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হযরত মাওঃ মোঃ আব্দুল মতিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাদশা প্রাং, সোহেল, ইমরান সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget