নুরুইল একতা সমবায় সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগীতা ও সঞ্চয় বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ গত শুক্রবার বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নুরুইল দক্ষিণপাড়া একতা সমবায় সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সঞ্চয় বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র সমবায় সমিতির সভাপতি খোকন মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজাহন আলী ধলু। প্রধান অতিথি তার বক্তব্যে অত্র সমবায় সমিতির কার্যক্রমের প্রশংসা করেন এবং একতাবদ্ধভাবে অত্র সমিতির কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহ্বানা জানান। আর এ লক্ষ্যে অগ্রসর হতে প্রয়োজনে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখের কোলা ইউপি সদস্য আশরাফুল আলম রবিন, আব্দুল লতিফ, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বাদল, ডাক্তার সাইফুল ইসলাম মাসুদ, শ্রী সুবরণ চন্দ্র পাল, শ্রী নরেন্দ্র নাথ সরকার কার্তিক মাষ্টার, শ্রী সুজল চন্দ্র দাস, ফজলুর রহমান, রনজু মিয়া, মাহবুর আলম, শ্রী নিশি কান্দ দাস, অত্র সমিতির সদস্য মুন্জু মন্ডল, রন্জু মন্ডল, আব্দুল করিম, ইমন মিয়া, রাজু আহম্মেদ, স্বাধীন মিয়া, সোহাগ মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী সুকেশ চন্দ্র শীল।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget