বগুড়ার এরুলিয়ায় জামায়াতে যোগ দিলো আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী

চেতনা বার্তা ডেস্কঃ বগুড়ায় জামায়াতে যোগ দিয়েছে অর্ধশতেরও অধিক আ’ লীগ নেতাকর্মী। বুধবার বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সেক্রেটারি আবদুস সালাম মানিক, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি ডালিম হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ত্যাগ করে জামায়াতে যোগ দেয়। এ সময় স্থানীয় জামায়াত-শিবিরের নেতা কর্মীরা তাদর ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।

স্থানীয় এরুলিয়া বাজারে এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর জামায়াতের নায়েবে আমির সুলতান আলী।

জামায়াতে যোগদানকারী এরুলিয়া ইুউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগ সভাপতি আবদুস সালাম মানিক বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় যোগ দিয়েছি। এতদিন আমরা ভুল পথে ছিলাম। আজ থেকে আল্লাহর নামে শপথ নিয়ে ইসলামী আদর্শে নিজেদের জীবন এবং সমাজকে পরিবর্তনের আন্দোলনে যোগ দিয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করছি।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget