বগুড়ায় গাড়ী পোড়ানোর অভিযোগে ২০০ জনের বিরুদ্ধে মামলা

আজিজুল হক বিপুল শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গোকুলে গাড়ী পোড়ানোর অভিযোগে সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল সহ ২৪ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের। মামলা সূত্রে জানাগেছে, গত ২২ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোকল আগমী কোল্ড ষ্টোরের সামনে মামলায় উল্লেখিত ব্যক্তিরা রাস্তায় র‌্যাপিকেড দিয়ে দু’টি ট্রাক ভাংচুরের পর আগুন ধরিয়ে দিলে ট্রাক দুটি সম্পূর্ণ পুড়ে যায়। মামলায় ২৪ জনের নাম উল্লেখ্য করলেও আরও ২’শ জন অজ্ঞাত আসামীরা হলো যথাক্রমে সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ, গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ূব খান, জিল্লুর রহমান, করিম, ফারুক, হারুন, আশিষ, গোকুল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোমিন, গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক টুকু, নিশিন্দারা ইউপি সদস্য শাহজাহান আলী, তালুকদার, সদর থানা বিএনপির নেতা পিলু, ইউপি সদস্য নূর, গাড়ী ব্যবসায়ী কামরুল, বিএনপি নেতা শফিকুল, আকুল, ছনি, হামিদুর রহমান ডাবলু, টিটু, রফিকুল, ছাইফুল, ফরিদ, মুকুল, তাকি, লুৎফর,। মামলায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে এবং স্থানিয় দু’জন বিএনপি কর্মীকে স্বাক্ষী করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মামলায় উল্লেখিত ১ নং আসামী বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ জানান, মামলাটি সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক ভাবে হয়রানির জন্যই মামলাটি করা হয়েছে।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget