‘নিরপেক্ষ নির্বাচনে আ.লীগ ২৭ আসন পেলে হাতে চুড়ি দেব’

চেতনা বার্তা ডেস্কঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ১২৭টি সিটে জিতে গেছে। ঢাকায় গিয়ে শুনতে পাব আওয়ামী লীগ আরও ৮ সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। কিন্তু পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগ ২৭টি আসন পেলে হাতে চুড়ি দেব।

শনিবার বিকালে ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের জনসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী এ চ্যালেঞ্জ ছোড়ে দেন।

তিনি বলেন, সরকারি দল গাড়ি পুড়িয়ে বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে। খালেদা জিয়ার কি দায় পড়েছে- গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়াতে হবে।

হাসিনা রাজাকারদের মনোনয়ন দিয়েছেন উল্লেখ করে পুলিশের উদ্দেশে তিনি বলেন, আমাকে সাক্ষী করে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করুন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন আলমগীর মুক্তিযুদ্ধের সময়ে ময়মনসিংহের ডিসি ছিলেন। তিনি বৃহত্তর ময়মনসিংহের  রাজাকারদের বাপ ছিলেন। হাসিনার সাথে তার খাতির, এ কারণে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা নাই।
       
বঙ্গবীর বলেন, আমাকে জেলখানার ভয় দেখিয়ে লাভ নেই। কারণ আমার বাড়িই হলো জেলখানা।

এ সময় তিনি এরশাদকে উদ্দেশ্য করে বলেন, উনার (এরশাদের) উচিৎ ছিল ২ বছর আগেই তলাফাঁটা নৌকা ছুড়ে ফেলে দেয়া।

এ সময় আরো বক্তব্য রাখেন- কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি অধ্যক্ষ আ. রশিদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন ননী সোহেল, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, কাজী ইমান আলী, ইয়াছিন আলী সবুজ, সোহেল রানা, প্রশান্ত বিশ্বাস প্রমুখ।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget