প্রহসনের নির্বাচনের নতুন মন্ত্রীসভা গঠনের ষড়যন্ত্র এবং অবৈধ মন্ত্রীসভার বৈঠক আহ্বানের প্রতিবাদে গোটা দেশের ন্যায় বগুড়ায় কালো পতাকা মিছিল করেছে ১৮ দলীয় জোট। সোমবার বিকেলে শহরের নবাববাড়ী সড়কে জেলা বিএনপি ও জামায়াত কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে বিকেল ৩টায় জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন, নায়েবে আমির মাওঃ আলমগীর হুসাইন, জাগপা সভাপতি আমির হোসেন মন্ডল, ইসলামী ঐক্যজোটের সভাপতি ইঞ্জিঃ শামসুল হক, সেক্রেটারি মুফতি আব্দুল ওয়াহেদ, এলডিপি সভাপতি এ্যাড. মোখলেছুর রহমান, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, মীর শাহে আলম, আলী আজগর হেনা, আহসানুল তৈয়ব জাকির, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ জামায়াত নেতা আবিদুর রহমান, যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, স্বেচ্ছাসেবকদল সভাপতি মেহেদী হাসান হিমু, শিবিরের কেন্দ্রিয় কার্যকরি পরিষদ সদস্য ও বগুড়া শহর সভাপতি আলাউদ্দিন সোহেল, ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।

Post a Comment