নির্বাচনের তফশিল ঘোষণা প্রত্যাখ্যান করে ৪৮ ঘন্টার অবরোধের ২য় দিন মহাস্থানে রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

আজিজুল  হক বিপুল   শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার যুবদল নেতা ইউসুফের নিহতের প্রতিবাদে ১৮ দলের ডাকা হরতাল ও অবরোধ সফল হওয়ায়  গতকাল বুধবার মহাস্থান বন্দর  যুবদলের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও শিবগঞ্জ থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরুর নেতৃত্বে মহাস্থান বন্দরে এক বিক্ষোভ মিছিল  ও পথ সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শাহীন। এ সময় প্রধান  অতিথি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে দেশবাসী ফুসে উঠেছে। ১৮ দলীয় জোট তথা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার  ছাড়া কোন ভাবেই আওয়ামীলীগের পাতানো নির্বাচন জনগন মেনে নিবে না। জনগনের মনের ভাষা বুঝতে না পারলে এ সরকার পালানোর পথ খুঁজে পাবে না। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আজিজার রহমান, যুবদল নেতা শাহিনুর ইসলাম শাহীন, মহাস্থান বন্দর যুবদলের সাধারণ সম্পাদক শাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দুলু, রবিউল ইসলাম, সুজন প্রাং, গোলাম রব্বানী পুটু, এবিএম মিলন, কামরুল হাসান, ফজলুল হক, শাহজালাল, রিজু মিয়া, লিটন, মামুন, রুবেল, রবি, বিএনপি নেতা ডাবলু, আইনুর রহমান, বায়েজিদ, ইব্রাহীম, ফটু মিয়া, নয়ন, মিথন, তুষার, শহিদুল ইসলাম শান্ত, খাইরুজ্জামান লিটন, ছাত্রদল নেতা কাউছার, ইমরান, পারভেস, শাবলু মিয়া প্রমুখ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget