“আগামীকাল একটি মিথ্যা মামলার রায় দেয়া হবে”ঃ মীর্জা ফখরুল ইসলাম আলমগীর

চেতনা বার্তা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে আগামীকাল একটি মিথ্যা মামলার রায় দেয়া হবে।’
তিনি বলেন, ‘জানি না কি রায় হবে। তবে, তার বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি।’
তিনি আরো বলেন, ‘তারেক-কোকোকে অভিযুক্ত করে আন্দোলন স্তব্ধ করা যাবে না।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ না হলে আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে ফখরুল ইসলাম আন্দোলনের মাধ্যমে জনগণকে দাবি আদায়ের আহ্বান জানান।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget