মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মহাস্থানে থানা যুবদলের বিক্ষোভ

চেতনা বার্তা,মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ 
গতকাল শুক্রবার বিকালে বগুড়ার মহাস্থান বন্দরে শিবগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরুসহ ২৪জন নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ী পোড়ানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে থানা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মহাস্থান বন্দর যুবদলের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শাহীন। তিনি বলেন অবিলম্বে হাফিজুর রহমান হিরু সহ বগুড়া সদর থানা পুলিশ কর্তৃক ২৪ জন নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ী  পোড়ানো মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের করতে হবে। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা বুলবুল ইসলাম, শাহিনুর মাষ্টার, আশরাফুল ইসলাম, শাবলু মিয়া, মহিউদ্দীন দুলু, রবিউল ইসলাম রবি, সুজন প্রাং, বায়েজিদ, আসলাম, শফিকুল, মামুন, রুবেল, এমদাদুল হক, হারুন অর রশিদ জুয়েল, বেবিন, উজ্জ্বল মন্ডল, লিটন, মামুন, শুভ, শাহিদুল, মিটু, সেলিম, রেজাউল, আজাদ হোসেন, খালেক, আজিজার রহমান, গিয়াস উদ্দীন, গোলাম রব্বানী পুটু, শহিদুল ইসলাম শান্ত, তুষার, মিথন, বিপুল, শিপুল মেরাজুল, রাজু, আশিক মাহমুদ, রবি, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহিদুল হক, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সোহেল, সরকার নুরনবী, ইমরান সরদার, কাউছার আলী, শাহীন প্রমুখ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget