শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানে তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের-২০১৩ শেষ রজনী

চেতনা বার্তা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 
গত শুক্রবার  বাদ আসর থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান মাযার মসজিদ ঈদগাহ মাঠে ইসলামী  মানব কল্যাণ পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ৩য় দিনে সভাপতিত্ব করেন ইসলামী মানব কল্যাণ পরিষদের সহ-সভাপতি, আলহাজ্ব আব্দুল জলিল, প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন হযরত তারেক মুনাওয়ার, ঢাকা। ২য় বক্তা হিসাবে তাফছির পেশ করেন মাওঃ মোঃ গোলাম আজম, চেয়ারম্যান,  আল্লামা তারেক মুনাওয়ার ফাউডেশন, আল কোরআন রিসার্স সেন্টার, ঢাকা। প্রধান অতিথির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানা জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব, তাহেরল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, হযরত মাওঃ মোঃ ইমদাদুল হক খতিব, মহাস্থান মাজার মসজিদ, শিবগঞ্জ, বগুড়া, বিশিষ্ট শিল্পপতি, নিবেদিকা ছাত্রী হোটেলের পরিচালক আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান (এমবিএ) ও বিশিষ্ট কীটনাষক ব্যবসায়ী জনাব জিয়াউল হক জিয়া। তাফসির উপস্থাপনা করেন ইসলামী মানব কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক, সাংবাদিক সাইদুর রহমান সাজু, এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী মানব কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget