বিশ্ব ইজতেমার কারণে বিভিন্ন মহল থেকে পরীক্ষা পেছানোর দাবি জানানো হচ্ছিল। এজন্য পরীক্ষার পিছিয়ে ৯ ফেব্রুয়ারি করা হয়েছে। সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে থাকে। ১৬ মার্চ সংগীত বিষয়ের ও ১৭ থেকে ২২ মার্চ পর্যন্ত বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সূচির সঙ্গে নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার ফল প্রকাশের সাতদিনের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।
Post a Comment