পথ খুঁজে পাচ্ছেন না এরশাদ

চেতনা বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনের প্রশ্নে তিনি পথ খুঁজে পাচ্ছেন না। নির্বাচনে অংশ নিলে তাঁকে সবাই বেঈমান বলবে। নির্বাচনে অংশ না নিলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতির কাউন্সিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এরশাদ নেতাদের বলেন, ‘মহাজোটের মধ্যে ছিলেন আমার ভাই (জি এম কাদের), তিনি পদত্যাগ করেছেন। কাজেই মহাজোটের সঙ্গে সেভাবে আমাদের সম্পর্ক নেই। দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে নতুন জোটের ঘোষণা দেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার ছাত্রসমাজের অনুষ্ঠানে এরশাদ শিগগিরই নতুন জোট ঘোষণার কথা বলেছিলেন।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget