১২ অঞ্চলে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে


চেতনাবার্তা ডেস্কঃ কিছুদিন উষ্ণতা ছাড়িয়ে আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে। প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রা, এর সঙ্গে কষ্ট বাড়ছে শ্রমজীবী মানুষের। ডিসেম্বরের শেষে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

 আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরের দুই দিনের শেষের দিকে রাতে তাপমাত্রা আরও কমে যেতে পারে। বর্তমানে দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা নেমে গেছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। 

গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক আকাশ মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget