বগুড়া সদরের বেলাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


আকাশ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ মঙ্গলবার বিকালে বগুড়া সদরের বেলাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরনী, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী শাহানুর ইসলাম সজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ,বি,এম সিদ্দিকুর রহমান সাহেব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভিন, উপজেলা রির্সোস সেনটারের ইন্সট্রাক্টর সামছুল আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার,১৪ নং ওয়ার্ড় কাউন্সিলর আব্দুল মজিদ ফকির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোকছেদ আলী সাহেব, ইউপি সদস্য ও প্রভাষক রুবেল মন্ডল, প্রভাষক সাইফুল ইসলাম। শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহেরুল হক, সহকারী শিক্ষক খন্দকার আজমল হুদা মিঠু,ফরিদ উদ্দিন আহমেদ, রাশিদা খাতুন, রাবেয়া খাতুন , তানজিলা আক্তার, লাইলা আরজুমান, রায়হানা খানম,কেএএম মাহাবুবুর রশিদ, মনোয়ার পারভেজ প্রমুখ।বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার আজমল হুদা মিঠু জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাঊট শিক্ষক র্নিবাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষথেকে সংর্বধনা প্রদান করা হয়।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget